হরিরামপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাত্তার ফাউন্ডেশন

আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাত্তার ফাউন্ডেশন / ছবি - এই বাংলা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়েছে সাত্তার ফাউন্ডেশন। মঙ্গলবার ঢাকার মতিঝিলে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তাদের ঘুরে দাঁড়াতে সহায়তার জন্য এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল হক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবুল বিশ্বাস ও নুরুল ইসলাম সাত্তার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহযোগিতা তাদের নতুন করে ব্যবসা শুরু করতে সাহস জোগাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here