বিশেষ প্রতিনিধি :
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের যৌথ আয়োজনে সোমবার (৯ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে শহরে মানুষের চলাচল সহজ করতে শেরপুর শহরের সড়কগুলো যানজটমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধ, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা হক ববি, ট্রাফিক ইন্সপেক্টর মমিনুল ইসলাম, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

