গাজীপুরে অবৈধ মাটি কাটা ও পরিবহনে ছয়জনকে কারাদণ্ড

গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনের কারাদণ্ড / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি অবৈধভাবে ব্যবহৃত ড্রামট্রাক জব্দ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন নেত্রকোনা, গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলার কয়েকজন স্থানীয় বাসিন্দা। জেলা প্রশাসনের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার কারখানা বাজার এলাকায় তিন রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযান শেষে আটক ছয়জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে সাজা দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটার কারণে কৃষিজমি ও অবকাঠামোর ক্ষতির সম্ভাবনা থাকে, তাই নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মো. বদরুজ্জামান ইমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অভিযানে উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here