ঝিনাইগাতীতে পেট্রোল বিক্রয়ে অনিয়ম, দুই দোকানকে জরিমানা

ঝিনাইগাতী উপজেলায় পেট্রোলিয়ামজাত তেল বিক্রয় কার্যক্রমে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পেট্রোলিয়ামজাত তেল বিক্রয় কার্যক্রমে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ ২০২৬) উপজেলা ভারুয়া ও বনগাঁও বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার সার্ভিস লাইসেন্সের শর্তাবলি না মানা, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ না করা, ক্রেতাদের পাকা রশিদ না দেওয়া এবং মূল্যতালিকা প্রদর্শন না করার কারণে দুইটি দোকানকে জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। অভিযানের সময় সংশ্লিষ্ট দোকান মালিকদের হালনাগাদ লাইসেন্স সংরক্ষণ, বিক্রয় রেজিস্টার রাখা, ক্রেতাদের পাকা রশিদ প্রদান ও দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়া, পেট্রোলিয়ামজাত তেলের অবৈধ মজুদ না করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here