গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের রাজাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চুর পৃষ্ঠপোষকতায় রাজেন্দ্র বনানী প্রগতি সংগঠন মাঠে এ আয়োজন করা হয়।
ইফতারের আগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। স্থানীয় ওলামায়ে কেরাম দোয়া মাহফিল পরিচালনা করেন।
এই বাংলা/এমএস
টপিক

