নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুনিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা অডিটরিয়াম চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ আয়োজনে এমজেএসকেএস, চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রোজেক্ট, স্পেস টু লিড প্রজেক্ট ও অপরাজেয় বাংলাদেশ সহযোগিতা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামান রিশাদ, মহিলা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সমবায় কর্মকর্তা নুর কুতুবুল আলম, সিএনবি প্রোজেক্টের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, স্পেস টু লিড প্রজেক্টের মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার সঞ্জিত কুমার দে এবং উপজেলা কো-অর্ডিনেটর শেখ আমিনা আক্তারসহ অনেকে।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

