বদর দিবস উপলক্ষে সিংড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

 

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী।

গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী’র সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, মাষ্টার আফছার আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, সিংড়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম খান, আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, মীর মো. কুতুবুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বদর দিবসের তাৎপর্য উল্লেখ করে ইসলামী শাসন কায়েমের উপর গুরুত্বারোপ করেন। ইসলামী জীবন ও ন্যায় ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ভূমিকা উল্লেখ করেন। শহীদ উসমান হাদীর হত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের উপর জোর দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here