নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (৫ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির ভবনে আয়োজিত অনুষ্ঠানে ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক বসুনিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাইম হাসান খান, জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম প্রমুখ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীবের সঞ্চালনায় সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা একত্রে ইফতারে অংশগ্রহণ করেন।

