কাঁঠালিয়ার কচুয়া বাজার মসজিদে মোয়াজ্জিম নিয়োগ নিয়ে বিতর্ক

তালা দেওয়ার অভিযোগ

মোয়াজ্জিম নিয়োগ বিতর্ককে কেন্দ্র করে মসজিদে তালা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

কাঁঠালিয়া উপজেলা-র শৌলাজালিয়া ইউনিয়নের কচুয়া বাজার মসজিদে মোয়াজ্জিম নিয়োগ ও সরকারি সম্মানি ভাতার তালিকা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, গত চার বছর ধরে নিয়মিত আজান প্রদান করে আসা মোঃ শফিকুল ইসলামকে বাদ দিয়ে সরকারি সম্মানি ভাতার তালিকায় মোঃ রাকিব হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয়দের দাবি, কোনো স্পষ্ট কারণ বা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করেই এই পরিবর্তন আনা হয়েছে। এ ঘটনায় মসজিদকেন্দ্রিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ অনুযায়ী, বর্তমানে মসজিদের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি—যিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা—তার নির্দেশে মসজিদে তালা দেওয়া হয়েছে, যাতে পূর্বের মোয়াজ্জিম মোঃ শফিকুল ইসলাম আর আজান দিতে না পারেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও গুঞ্জন দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানিয়েছে।

এদিকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেছেন, মসজিদের স্বাভাবিক কার্যক্রম ও ধর্মীয় পরিবেশ যেন দ্রুত ফিরিয়ে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here