কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন

২০২৫ সালের কমিশন ও ২০২৬ সালের আলুর ভাড়া পুনঃনির্ধারণের দাবি

0
104
কুড়িগ্রামে আলুচাষীদের অবস্থান কর্মসূচি / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীরা হিমাগারে সংরক্ষিত আলুর বস্তা প্রতি কমিশন এবং ২০২৬ সালে আলুর বস্তার ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

জেলা স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের মূল বাজারস্থ কুড়িগ্রাম-রংপুর সড়কে শুরু হয়ে বাবর কোল্ড স্টোরেজ ও সেকেন্দার হিমাগারের সামনে পর্যন্ত অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা জানান, গত বছর আলু ব্যবসায়ীরা লাখ লাখ টাকা গচ্ছা রেখে আলু বিক্রি করেছেন। কিন্তু হিমাগার মালিকরা কমিশন দেওয়া বন্ধ করেছেন।

এতে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এবং কর্তৃপক্ষ লাভবান হলেও আলুচাষীদের উপেক্ষা করা হচ্ছে। তারা ২০২৫ সালের বস্তার কমিশন এবং আলুর ভাড়া পূর্বের মতো সাড়ে ৩০০ টাকা রাখার দাবি জানিয়ে প্রতিবাদ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here