স্থাপত্য ও ইতিহাসের সাক্ষী কুড়িগ্রামে ৪০০ বছরের চান্দামারী জামে মসজিদ

0
136
কুড়িগ্রামে ৪০০ বছরের পুরনো চান্দামারী মসজিদ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঐতিহাসিক চান্দামারী মসজিদ। এ মসজিদটি মোঘল আমলে প্রায় ৪’শ বছর আগে নির্মাণ করা হয় বলে কথিত রয়েছে।

স্থাপত্যের নিপুণ কারুকার্যে নির্মিত চান্দামারী জামে মসজিদ আজও তার স্ব-স্থানে মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।

যদিও মসজিদটি অনেক পুরোনো। তবুও এখনও এ মসজিদটি রয়েছে অক্ষত। এখনও এ মসজিদের নামাজ আদায় করেন এলাকার তথা দূর দুরান্ত থেকে আসা মুসল্লিগণ।

এ মসজিদটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। এটি উপজেলার চান্দামারী মন্ডলপাড়া গ্রামের মাঝে অবস্থিত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ মসজিদটি মোট ৫১ শতাংশ জমির উপর নির্মিত হয়। প্রায় ৪০০ বছর আগে মোঘল আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে তাদের ধারণা। ভারতের বাবরী মসজিদ ও বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের সঙ্গে চান্দামারী মসজিদটির যথেষ্ট সাদৃশ্য রয়েছে।

ঐতিহ্য ও স্মৃতিচিহ্ন নিয়ে আজও ভগ্ন দশায় দাঁড়িয়ে আছে এ মসজিদটি। এখানে গম্বুজ সংখ্যা কম হলেও সৌন্দর্যে কোনও অংশে কম নয়। তিন গম্বুজ এবং তিন মেহেরার বিশিষ্ট ইট, সুরকী দ্বারা সুনিপুণ কারুকার্যে নির্মিত এ ধরনের মসজিদ জেলার কোথাও দেখা যায় না।

মসজিদের পুরো অবকাঠামোটির দৈর্ঘ্য ৪৫ ফুট এবং প্রস্থ ২২ ফুট। চারদিকে বাউন্ডারি ওয়াল বেষ্টিত এবং ৬০ ফুট উচ্চতা সম্পন্ন মসজিদটি বিভিন্ন কারণে এখন তার সেই জৌলুস নেই।

মসজিদটি অত্যন্ত দৃষ্টিন্দন হওয়ায় অনেক মানুষ এমনিতে যেমন দেখতে আসেন তেমনি নামাজ আদায় করতেও আসেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here