অষ্টগ্রামে ইউপি সদস্য জামাল ভূইয়া গ্রেফতার

নির্যাতন ও হামলাসহ একাধিক মামলা বিচারাধীন

0
241
একাধিক মামলার আসামি জামাল মেম্বার / ছবি - এই বাংলা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের আলোচিত ইউপি সদস্য জামাল ভূইয়া (৪৮) ওরফে জামাল মেম্বারকে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব অষ্টগ্রামের পুকুরপাড় এলাকায় তার শ্বশুরবাড়িতে অভিযান চালায় অষ্টগ্রাম থানা পুলিশ। এসআই মোঃ হানিফ মিয়া ও এসআই গাফফারসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রবাসী গৃহবধূ মিনারা বেগম (২৫)-কে মারধর, শ্লীলতাহানি, ঘরবাড়িতে ভাঙচুর, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর মোঃ কুতুব মিয়া (৬৫), পিতা গেদু মিয়া, সাং কাস্তুল শেখের হাটি বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ ১৩/১২/২০২৫ ইং)। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬/১১৪ ধারায় রুজু করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে সরকারি জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক ইনকিলাব-এর অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৫, তারিখ ১৭/১১/২০২৫ ইং), যা পেনাল কোডের ৩৪২/৩২৩/৩৭৯/৫০৬ ধারায় রুজু করা হয়।

এছাড়া কাস্তুল ব্রক্ষ্মপুরা এলাকার বাসিন্দা আঙ্গুর ভূইয়া (৬৫), পিতা মৃত আব্দুল কাদির, ১৬/১১/২০২৫ তারিখে জামাল ভূইয়ার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান জানান, জামাল ভূইয়াকে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

একাধিক মামলার আসামি হিসেবে তার গ্রেফতারে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here