কুড়িগ্রাম সীমান্তে ২৪ ঘণ্টায় ৪৬ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

0
122
কুড়িগ্রাম সীমান্তে বিজিবি'র অভিযানে ৪৬ লাখ টাকার পণ্য জব্দ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম ২২ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পরিচালিত অভিযানে আনুমানিক ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, গরু ও ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাটালিয়নের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব-উল-হক জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here