চার বছরেও শেষ হয়নি বালিয়াটি চৌরাস্তা–দ্বিমুখা সড়কের সংস্কার, ভোগান্তিতে সাটুরিয়াবাসী

0
122
শেষ হয়নি বালিয়াটি-দ্বিমুখা সড়ক সংস্কার / ছবি - এই বাংলা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি চৌরাস্তা থেকে দ্বিমুখা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ গত তিন-চার বছরেও শেষ হয়নি। দীর্ঘ সময় ধরে রাস্তার কাজ ফেলে রাখায় ধুলোবালি আর খানাখন্দে একাকার হয়ে পড়েছে পুরো পথ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কয়েক হাজার বাসিন্দা ও এই পথে চলাচলকারী পর্যটকরা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বিটুমিন ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কাজ অর্ধেক করে ফেলে রাখা হয়েছে, আবার কোথাও স্তূপ করে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। সামান্য বৃষ্টিতে রাস্তাটি কাদায় সয়লাব হয়ে যায়, আর রোদে ধুলার কারণে আশপাশের দোকানদার ও পথচারীদের শ্বাসকষ্টসহ নানাবিধসমস্যা দেখা দিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় চার বছর আগে সংস্কার কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে কাজ থমকে আছে। স্থানীয় এক ভুক্তভোগী বলেন, “সামান্য কয়েক কিলোমিটার রাস্তা ঠিক করতে যদি চার বছর লাগে, তবে আমাদের কষ্টের সীমা কোথায়? রোগী নিয়ে এই পথে হাসপাতালে যাওয়া এখন যমদূত দেখার সমান।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

যানবাহন চালকদের দাবি, ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিনিয়ত গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে বালিয়াটি জমিদার বাড়ি দেখতে আসা পর্যটকরা এই রাস্তার দুরবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করছেন।

এ বিষয়ে স্থানীয় প্রকৌশলী জানান, “ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই সমস্যার সমাধান হবে।” তবে কর্তৃপক্ষের এমন গৎবাঁধা আশ্বাসে আর আস্থা রাখতে পারছেন না সাটুরিয়াবাসী। তারা দ্রুত এই জনগুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের উপযোগী করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here