মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

0
111
রমজান উপলক্ষে কচুয়ায় ১২২ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবসেবা সামাজিক সংগঠন কচুয়ার উদ্যোগে কাঁঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় প্রায় ১২২টি সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মধ্য কচুয়ার মো. সেতাব খান বাড়ি থেকে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে ১২২টি পরিবারের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত আট বছর ধরে তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শুধু রমজান মাসেই নয়, বছরজুড়েই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানবসেবা সামাজিক সংগঠন কচুয়ার পরিচালক মো. আরিফ সিকদার বলেন, “আমরা কয়েকজন বন্ধু মিলে এ সংগঠনটি গড়ে তুলেছি। সবার প্রচেষ্টায় আজ আমরা একটি অবস্থানে এসেছি। আমাদের সামাজিক কার্যক্রম আরও বেগবান হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

রমজানের পবিত্র মাসে এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here