সীতাকুন্ডে নিরাপত্তা কর্মী হত্যার পলাতক আসামি হৃদয় গ্রেফতার

0
55
সীতাকুণ্ড থানা এলাকায় নৃশংসভাবে হত্যা করা নিরাপত্তাকর্মী ছালা উদ্দীনের মামলার পলাতক আসামি মো. হৃদয় গ্রেপ্তার / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুন্ড থানা এলাকায় নৃশংসভাবে হত্যা করা নিরাপত্তা কর্মী ছালা উদ্দীনের মামলার পলাতক আসামি মোঃ হৃদয় (২৬)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‌্যাব-৭)।

নিহত ভিকটিম ছালা উদ্দীন দক্ষিণ মামহমুদাবাদ এলাকার বাসিন্দা ছিলেন এবং বঙ্গোপসাগরে অবস্থানরত রাইজিং ষ্টিল শীপ ব্রেকিং লিমিটেড কোম্পানির ড্রেজারে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ভিকটিমের স্ত্রী জানায়, ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ড্রেজারে অবস্থানকালে মোঃ রিফাত হোসেন ও তার সহযোগীদের সঙ্গে তৈল চুরিকে কেন্দ্র করে বিবাদ হয়। একপর্যায়ে রিফাত ও সহযোগীরা ভিকটিমকে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে একটি বোটে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার পর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভিকটিমের পরিবার কোয়ানিয়া খালে অর্ধেক কাদায় দাফন করা মৃতদেহ শনাক্ত করে। পুলিশসহ উদ্ধারকৃত লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহতের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় ৭ জনকে এজাহারভুক্ত ও ৮-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলার নম্বর ৬ (তারিখ: ৪ ফেব্রুয়ারি ২০২৬), ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী।

র‌্যাব-৭, চট্টগ্রাম দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের মাধ্যমে জানতে পারে যে, মামলার পলাতক আসামি মোঃ হৃদয় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন ভিটাক বাজার এলাকায় অবস্থান করছে।
গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে র‌্যাব-৭ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড থানা পুলিশ–এর কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানানো হয়, এই গ্রেফতারের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here