ঝালকাঠি প্রতিনিধি :
“বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার তাড়াতে বারবার প্রাণ দিতে হচ্ছে রাজপথে। এখনও অনেক মা তার সন্তানকে ফিরে পাননি, সন্তানরা তার বাবার ফিরে আসার অপেক্ষায় রয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বহু নেতা এখনও গুম রয়েছে।” — এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জামসের আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন নিজাম মীরবহর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

