সদরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
113
ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত / ছবি - এই বাংলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার রাত ১২টা ০১ মিনিটে প্রথম প্রহরে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন মোঃ শহিদুল ইসলাম বাবুল

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “এবারের একুশে ফেব্রুয়ারি পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে; বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের একসঙ্গে শ্রদ্ধা জানানো একটি ইতিবাচক দৃষ্টান্ত।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পর্যায়ক্রমে সদরপুর সরকারি কলেজ, মহিলা কলেজ সদরপুরসহ উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুলসহ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

পরে সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here