হরিরামপুরে আস্-সুফফাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ও ঈদ সামগ্রী বিতরণ

0
77
হরিরামপুরে আস্- সুফফাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের উপহার সামগ্রী বিতরণ / ছবি - এই বাংলা

হরিরামপুর উপজেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুরে আস্-সুফফাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকেলে মাহে রমজান ও ঈদ উপলক্ষে ১২০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি চালা ইউনিয়নের সট্টি গ্রামে অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সট্টি জামে মসজিদের প্রধান ইমাম রাশেদ আলী

আস্-সুফফাহ্ ফাউন্ডেশনের সদস্য কাজী পলাশ আহমেদ বলেন, “আমাদের অরাজনৈতিক সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা ২০২৫ সাল থেকে বহু অসহায় মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্য সদস্য মোঃ শরীফ খান জানান, “আমরা ফাউন্ডেশনটি রেজিস্ট্রেশন করতে চাই। এটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই এবং আশা করি পরবর্তী প্রজন্ম এটিকে পরিচালনা করবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন আস্-সুফফাহ্ ফাউন্ডেশনের সদস্যরা—আজিজুল করিম, আসলাম হোসেন আকাশসহ অন্যান্য সদস্যবৃন্দ। তারা সক্রিয়ভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের সামাজিক কার্যক্রম গরীব ও অসহায় মানুষের জন্য বিশেষ সহায়ক।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here