গাজীপুর প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে যুবসমাজ কল্যাণ সংস্থা। সংগঠনটির উদ্যোগে গাজীপুর মহানগর–এর ২৯ নম্বর ওয়ার্ডের ছোট দেওড়া পশ্চিমপাড়া এলাকায় ১০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রমজানের তাৎপর্য ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে সরাসরি খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, খেজুর, ইসুবগুলের ভুষিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আমিন উদ্দিন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নাসির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আলো–এর ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক আজকের আওয়াজ–এর গাজীপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল। সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেনও উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ সদস্য মোঃ জলিল, শিবু, মিজান এবং অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে রমজানের মতো পবিত্র মাসে এমন উদ্যোগ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী ও স্বস্তিদায়ক। তারা আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য বিত্তবান ও সামাজিক সংগঠনও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসবে।
এই বাংলা/এমএস
টপিক

