রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পিরোজপুরে প্রশাসনের অভিযান

0
60
রমজান উপলক্ষে পিরোজপুরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের অভিযান / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল ও সহনীয় রাখতে অভিযান শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিলা কবির ত্রপা।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকতে এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করেন। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় বাজার দখলমুক্ত রাখতে ফুটপাত ও নির্ধারিত স্থানে গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি অবশিষ্ট অবৈধ স্থাপনার মালিকদের নিজ উদ্যোগে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তাঁদের মতে, নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের কেনাকাটা করতে পারবেন।

বাজার তদারকি শেষে সাংবাদিকদের অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিদর্শনকালে কিছু অসংগতি পাওয়া গেছে। কয়েকটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি এবং কিছু ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে রমজান মাসজুড়ে এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here