বকশীগঞ্জ প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও মানবতার আহ্বানে সাড়া দিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফজিলতপাড়া যুব ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজানের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে চাল, ডাল, তেল, চিনি ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
সংগঠনটির প্রধান উপদেষ্টা জনাব হামিদুল ইসলাম (জেলা ও দায়রা জজ, রাজশাহী) বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।”
দ্বিতীয় উপদেষ্টা জনাব সিদ্দিকুর রহমান সিদ্দীক (উপসচিব, ঢাকা) এই উদ্যোগকে একটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মাসুদ রানা (গার্মেন্টস ব্যবসায়ী, সাভার, ঢাকা) বলেন, “ফাউন্ডেশনটি সদস্যদের সৎ উপার্জনের আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে। আমরা স্বচ্ছতা বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।”
সহ-সভাপতি সাংবাদিক মোঃ সুমন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মমিন মন্ডল (চাকরিজীবী, ঢাকা), সাধারণ সম্পাদক মাজহারুল আকন্দ, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ ইমরান আকন্দ এবং সম্মানিত সদস্য ডাক্তার মোঃ মমিন আকন্দসহ ২৮ সদস্য বিশিষ্ট এই সংগঠন ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যরা হলেন—মোঃ ফরহাদ আকন্দ, জিহাদ আকন্দ, মোঃ শফিকুল ইসলাম মলো, বাবু মাস্টার, বিপ্লব মন্ডল, শরিফ মন্ডল, সেলিম শেখ, হানিফ শেখ, সোহেল রানা শেখ, আজাদ মন্ডল, মিনাল শেখ, মোঃ সুমন শেখ, রুবেল শেখ, সোহাগ শেখ ও মোঃ জিন্নাত শেখ।
নেতৃবৃন্দ জানান, সকল সদস্যের পরিশ্রম, সৎ আয়ের অর্থায়ন এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ মহৎ উদ্যোগে যারা আর্থিক ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও মানবসেবা-মূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

