নীলফামারীতে জামায়াত আমীরের উদ্ধার ৭৪ লাখ টাকা ও মালামাল আদালতে জমা

0
78
সৈয়দপুরে জামায়াত আমীরের কাছ থেকে উদ্ধার হওয়া ৭৪ লাখ টাকা আদালতে জমা / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার উদ্ধার হওয়া জামায়াত আমীরের ৭৪ লাখ টাকা, দুইটি মোবাইল সেট ও প্রয়োজনীয় পড়নের কাপড় আদালতে জমা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম।

ঘটনার সূত্রে জানা যায়, ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে ইউএস বাংলা বিমানে সৈয়দপুরে অবতরণ করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর শিক্ষক বেলাল উদ্দিন প্রধান। বিমানবন্দর সূত্রে জানানো হয়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে যাত্রীদের দেহ ও লাগেজ পরীক্ষা করা হচ্ছিল।

এ সময় বেলাল উদ্দিন প্রধানের কাছে অস্বাভাবিক পরিমাণ নগদ অর্থ পাওয়া গেলে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরবর্তীতে তার কাছে থাকা ৭৪ লাখ টাকা, দুইটি মোবাইল সেট ও প্রয়োজনীয় পড়নের কাপড় জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, টাকা ও মালামাল বহনের উদ্দেশ্য সম্পর্কে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। আটক হওয়ার পর অসুস্থ্য হয়ে পড়ায় প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম জানান, উদ্ধার হওয়া অর্থ ও মালামাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ট্রেজারী চালানের মাধ্যমে জমা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here