ঝালকাঠি প্রতিনিধি :
কাঁঠালিয়া উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবদুল হালিম, অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, অধ্যক্ষ মো. ওবায়েদুল হক, অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক সুশিল চন্দ্র মিস্ত্রী, অধ্যাপক মো. ইউসুফ আলী খান, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মো. শামিম মোল্লা ও প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।






