ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত

0
133
ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ড অফিস মোড়ে অবস্থিত স্বপ্নদ্বীপ রিসোর্টে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে বসন্তবরণ ও ভালোবাসা দিবসও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

রিসোর্টের অভ্যন্তরে আয়োজনকৃত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। তিনি বক্তব্যে বলেন, “স্বপ্নদ্বীপ রিসোর্ট ঈশ্বরদীর পর্যটন সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে এসেছে। মনোরম পরিবেশ ও উন্নত অবকাঠামোর কারণে এটি ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।”

এছাড়া তিনি অভ্যন্তরীণ পর্যটনের দ্রুত প্রসার ও জাতীয় অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ অবদানের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি ছিলেন মেসার্স মান্না সরদার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাইদুল ইসলাম মান্না সরদার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বপ্নদ্বীপ রিসোর্টের সিইও মুনেম তাজওয়ার অহিন, সিনিয়র ম্যানেজার (অপারেশন) রোহান খানসহ রিসোর্টের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোহান খান।

বর্ষপূর্তি ও বিশেষ দিবস উপলক্ষে রিসোর্ট দর্শনার্থীদের জন্য বুফে লাঞ্চ, এন্ট্রি ফি ছাড় এবং মিনি চিড়িয়াখানাসহ নানা আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here