ঢাকা-১২: বিএনপি চেয়ারম্যানের সরাসরি প্রচারণায় সাইফুল হকের ভোটজনার্ঢা বৃদ্ধি

0
60
বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও তারেক রহমান / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিবেদক :

 

ঢাকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ (তেজগাঁও-রমনা-হাতিরঝিল) আসনের নির্বাচনী সমীকরণ নাটকীয়ভাবে বদলে গেছে। বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের (কোদাল প্রতীক) পক্ষে খোদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি প্রচারণা এই আসনে লড়াইয়ের চিত্র পাল্টে দিয়েছে।

জোটের প্রার্থীর পক্ষে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের এই সক্রিয় অবস্থান সাইফুল হককে বিজয়ী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

গত রবিবার ও সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় ঢাকা-১২ আসনে সাইফুল হকের পক্ষে তার প্রচারণায় অংশগ্রহণ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

তারেক রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের জোটবদ্ধ থাকা জরুরি। ঢাকা-১২ আসনে আমাদের ঐক্যের প্রার্থী সাইফুল হক। আমি আপনাদের কাছে তার ‘কোদাল’ মার্কার জন্য সমর্থন চাচ্ছি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এই আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ‘তিন সাইফুল’-এর মধ্যে। জোটের মনোনীত প্রার্থী সাইফুল হকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব (ফুটবল প্রতীক) এবং জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন (দাঁড়িপাল্লা প্রতীক)। তবে বিএনপির সাংগঠনিক শক্তির বড় একটি অংশ সাইফুল হকের পক্ষে মাঠে নামায় কোদাল প্রতীকের পাল্লা এখন বেশ ভারী।

​স্থানীয় ভোটারদের মতে, বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে তারেক রহমানের সরাসরি ভোট প্রার্থনা এলাকায় বড় ধরনের প্রভাব ফেলেছে। তেজগাঁও এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, তারেক রহমান নিজে আসায় ভোটারদের মনে থাকা দ্বিধা দূর হয়েছে। এখন কোদালের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে।

নির্বাচনী ময়দানের বর্তমান পরিস্থিতি বলছে, জোটের সংহতি এবং তারেক রহমানের ব্যক্তিগত ইমেজের কারণে সাইফুল হক সুবিধাজনক অবস্থানে রয়েছেন। স্থানীয়দের ধারণা, বিদ্রোহী প্রার্থীদের চাপ সামলে ‘ধানের শীষ’-এর সমর্থক ভোটাররা যদি ঐক্যবদ্ধভাবে ‘কোদাল’ প্রতীকে ভোট দেন, তবে এই আসনে বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা রয়েছে।

​বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ বিষয়ে বলেন, জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দেবে। বিএনপির চেয়ারম্যানের এই প্রকাশ্য সমর্থন আমাদের দীর্ঘদিনের সংগ্রামের বিজয়কে নিশ্চিত করবে। কোদাল মার্কা এখন কেবল একটি প্রতীক নয়, এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের প্রতীক।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here