পিরোজপুর প্রতিনিধি :
সন্তানকে সাক্ষী রেখে পিরোজপুর-১ আসনের সাধারণ মানুষকে কলঙ্কমুক্ত ও নিরাপদ জনপদ উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
গতকাল বিকেলে পিরোজপুর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জেলাজুড়ে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দেন।
জনসমুদ্রে আবেগঘন কণ্ঠে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমি আমার সন্তানকে সাক্ষী রেখে বলছি, পিরোজপুর-১ আসনে কোনো ধরনের চাঁদাবাজি, ভূমি দস্যুতা বা দখলের রাজনীতি চলতে দেওয়া হবে না।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দুর্নীতির শিকড় আমি উপড়ে ফেলব। সাধারণ মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে এবং ব্যবসায়ীরা যেন নির্ভয়ে ব্যবসা করতে পারে, তা নিশ্চিত করাই হবে আমার প্রথম ও প্রধান কাজ।”
তিনি আরও বলেন, বিগত দিনে পিরোজপুরের মানুষ যে শোষণ ও ভয়ের রাজনীতির শিকার হয়েছে, তার অবসান ঘটানো হবে। এলাকার উন্নয়নে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি উপস্থিত জনতার কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
শহীদ মিনারের এই জনসভাটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের এই সাহসিকতাপূর্ণ অবস্থান পিরোজপুরের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
এই বাংলা/এমএস
টপিক

