কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে এবার নির্বাচন প্রচারণার চিত্র পুরোপুরি বদলে গেছে। বড় পোস্টার, ব্যানার বা দেওয়াল লিখনের পরিবর্তে প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলায় জোর দিচ্ছেন।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০২৪ সালের নির্বাচনে এই আসনে ভোটার উপস্থিতির ওঠানামা লক্ষ্য করা গেছে। ২০০১ সালে ভোটার ছিলেন ১,৫৪,৩৯১ জন; ২০১৪ সালে মাত্র ৫৯,৫১৪ ভোটার ভোট দিয়েছেন। ২০১৮ সালে ভোটার উপস্থিতি বেড়ে দাঁড়ায় ২,৩৬,৩৯৯ এবং ২০২৪ সালে আবার কমে ১,৫৬,৬২১।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হল- বালতি প্রতীকে মোঃ রুকুনুজ্জামান, ধানের শীষ প্রতীকে মোঃ আজিজুর রহমান, দাঁড়িপাল্লা প্রতীকে মোঃ মোস্তাফিজুর রহমান, হাতপাখা প্রতীকে মাওলানা মোঃ হাফিজুর রহমান, লাঙল প্রতীকে কে এম ফজলুল মণ্ডল, মই প্রতীকে মোঃ আব্দুল খালেক এবং কাঁচি প্রতীকে মোঃ রাজু আহম্মেদ।
সরেজমিনে দেখা গেছে, প্রচারণা কার্যত পোস্টারহীন। প্রার্থীরা ছোট ছোট উঠান বৈঠক, ব্যক্তিগত সাক্ষাৎ ও ঘরোয়া আলাপচারিতার মাধ্যমে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করছেন।
মোট ভোটার সংখ্যা ৩,৬২,৭৫৩ জন। স্থানীয়রা বলেন, “পোস্টার কম, কিন্তু প্রার্থীরা সরাসরি আসছেন, প্রশ্ন করতে পারছি। তবে ভোটের তেমন আমেজ নেই।”
এই বাংলা/এমএস
টপিক

