নাসিরনগরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, দুই প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

0
53
ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত অভিযানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের বাইরে প্রচারণা চালানো, অনুমতি ছাড়া মাইক ব্যবহার, পোস্টার ও ব্যানার টানানোসহ একাধিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে কোনো প্রার্থী বা দলের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে একই ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হলেও প্রশাসন জানিয়েছে, নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here