নাটোরে যৌথ অভিযানে জার্মান আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, দুইজন আটক

0
41
নাটোরের কানাইখালীতে যৌথ বাহিনীর অভিযানে জার্মান আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ জার্মান আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন তাপস (৩৫) ও প্রান্ত (২৭)।

পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে পরিচালিত অভিযানে সন্দেহভাজনদের কাছ থেকে একটি জার্মান শটগান, একটি রাইফেল বডি, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম এবং মদ জব্দ করা হয়। অভিযান শেষে আটককৃতদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের উৎস এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছিল। এবার যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার হওয়ায় অঞ্চলে স্বস্তি ফিরেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here