ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫) ও একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নং ওয়ার্ডের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭ নং ওয়ার্ডের সদস্য সচিব।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে পৌর এলাকার অনুরাগ গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬শত গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

