পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে অসহায় রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা

0
26
পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :


পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এক অসহায় ও গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সংগঠনটির চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়।

জানা যায়, ওই রোগী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলেও চরম আর্থিক সংকটের কারণে তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যদের নজরে আসে।

এরপর সংগঠনের সদস্যরা রোগীর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং তার চিকিৎসা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে রোগীর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়, যাতে তিনি প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধপত্র সংগ্রহ করতে পারেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের নেতারা জানান, সমাজের অসহায়, দুস্থ ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবিক দায়িত্ববোধ থেকেই তারা নিয়মিতভাবে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন ও সাধারণ সম্পাদক বলেন, সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে এলাকাবাসীর সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের আরও অনুপ্রাণিত করছে। সবার সহযোগিতা ও পরামর্শ পেলে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন নিয়মিতভাবে মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এই উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে আস্থা, ভরসা ও কৃতজ্ঞতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here