পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

0
51
অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ বড়বাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি টহল দল কর্তৃক ভারতীয় গাঁজাসহ আটককৃত মাদক চোরাকারবারীর স্থিরচিত্র / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

পঞ্চগড় সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত প্রায় সোয়া ৮টার দিকে পঞ্চগড় সদর উপজেলার নতুন বন্দর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশে বড়বাড়ী বিওপির একটি নিয়মিত টহল দল হাবিলদার মো. বুলবুল আহম্মেদের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৯/৩-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট এলাকার বাসিন্দা মো. হক সাহেব (৪৭)কে গাঁজাসহ আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here