খাগড়াছড়িতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীদের সঙ্গে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

0
46
খাগড়াছড়িতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ি জেলার ২৯৮ নম্বর সংসদীয় আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এতে ২৯৮ নম্বর সংসদীয় আসনের সকল প্রার্থী ছাড়াও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নির্বাচনকালীন পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা ও মাঠপর্যায়ে মোতায়েন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান এবং যেকোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও অনিয়ম থেকে বিরত থাকার অনুরোধ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী মাঠপর্যায়ে মোতায়েন থাকবে, যাতে ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সভায় উপস্থিত প্রার্থীরা তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন এবং নির্বাচনকে ঘিরে বিদ্যমান বিভিন্ন বাস্তব সমস্যার কথা উল্লেখ করেন। রিজিয়ন কমান্ডার মহোদয় প্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থী ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here