নাটোর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর আগেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
মঙ্গলবার (সকাল সাড়ে ৯টা) জেলার ১১–২০ গ্রেডের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সরকারি দপ্তর ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সেলিম পারভেজ, সোহেল রানা, শহিদুল ইসলাম, নাজমুল হোসাইন, আব্দুস সবুর, মেহেদী, শামীম মোল্লা ও আসিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি উপেক্ষিত রয়েছে। তারা দ্রুত এই গেজেট প্রকাশ করে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

