রাজবাড়ীতে দেশীয় ওয়ান শুটারগানসহ একজন গ্রেপ্তার

0
42
রাজবাড়ীতে ওয়ান শুটারগানসহ একজন গ্রেপ্তার / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :


রাজবাড়ীর খানখানাপুর মল্লিকপাড়া এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১০–এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয় এবং ওই বাড়ি থেকে একজনকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেপ্তার ব্যক্তির নাম আকরামুজ্জামান সুমন (৪০)। তিনি মৃত মোস্তফা মাস্টারের ছেলে এবং রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় পূর্বে একটি মামলা রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব আরও জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here