পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট দিনমজুরের পাশে দাঁড়াল ‘পজেটিভ পিরোজপুর’

0
151
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে পঙ্গুত্ববরণকারী দিনমজুর কালু মিয়ার পাশে 'পজেটিভ পিরোজপুর / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের দিনমজুর কালু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার পর পঙ্গুত্ববরণ করেছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার অসহায় পরিবার মানবেতর জীবনযাপন করছিল।

এদিকে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’ তার পাশে এসে দাঁড়িয়েছে। সংগঠনের পক্ষ থেকে কালু মিয়ার উন্নত চিকিৎসা ও পরিবারকে সহায়তার জন্য ৫,০০০ টাকা নগদ এবং শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কালু মিয়ার বাসভবনে গিয়ে সংগঠনের সদস্যরা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “আমরা সবসময় আর্তমানবতার সেবায় কাজ করি। কালু মিয়ার অসহায়ত্বের খবর পেয়ে আমরা সাহায্যের হাত বাড়িয়েছি। সমাজের বিত্তবানদেরও এই ধরনের মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

হঠাৎ এই সহায়তা পেয়ে কালু মিয়া ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহলও সংগঠনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here