বরিশাল ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বাবুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম এবং বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলাম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। এ সময় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে কর্মকর্তাদের দায়িত্ব, করণীয় ও প্রযোজ্য আইন-বিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার ওপরই একটি গ্রহণযোগ্য নির্বাচন নির্ভর করে। সে লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

