নীলফামারীতে অনুভব ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

0
143
নীলফামারীতে অনুভব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারীতে সামাজিক সংগঠন অনুভব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন, পঞ্চপুকুর ইউনিয়নের মিলের বাজার এবং চড়ুইখোলা ইউনিয়নের নগর দারওয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর তত্ত্বাবধানে আয়োজিত এসব ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ইটাখোলা ইউনিয়নে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসমিন ফওজিয়া ওপেল, সহ-সভাপতি স্বপ্না আলমগীর, রাকু ইসলাম, ড্যাব নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ডা. সোহেলুর রহমান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোর্শেদ আযম, চড়ুইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকদের তথ্যমতে, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। তারা জানান, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here