নলছিটিতে সুগন্ধা নদী ভাঙন রোধে মানববন্ধন

0
181

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী ভাঙন রোধে কার্যকরি উদ্যোগের দাবিতে মানববন্ধন করেছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি ) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নে সুগন্ধা নদীর সরই পয়েন্ট তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সরই ও বারইকরনের স্থানীয় বাসিন্দারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদী ভাঙ্গনের কারণে শত শত পরিবার ঘরবাড়ি, জমিজমা ও জীবিকা হারাচ্ছে। অনেকেই একাধিকবার বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

অথচ এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি।দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

 

এসময় বক্তব্য দেন, বারইকরন ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোকন হাওলাদার, সরই এলাকার বাসিন্দা শাহিন তালুকদার, আব্দুল কুদ্দুস, শাহজাহান তালুকদার, সোহরাব হোসেন, আব্দুল রশিদ মোল্লা, জালাল উদ্দীন খান শাহিন প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here