সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

0
283
রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনায় সংগঠনের শক্তি ও সাংবাদিক অধিকার রক্ষার ওপর গুরুত্ব / ছবি - এই বাংলা

রাজশাহী ব্যুরো :


জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে রানিবাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সভায় জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সভার সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি। তিনি বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে সকল ইউনিটকে সক্রিয় রাখতে হবে এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নৈতিকতা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন বলেন, “রাজশাহী অঞ্চলে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে জেলা ও মহানগর কমিটিকে একসঙ্গে কাজ করতে হবে। মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতিই সংগঠনের শক্তি।”

সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, “ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করা সম্ভব।” সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

আলোচনা সভায় জেলা ও মহানগর কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির ওপর মতামত প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here