বিশেষ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ দেলবার হোসেন (৭০), ওরফে দেলবার ডাকাত-কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০ ও র্যাব-১-এর যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার নছের মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযান শুরু হয় রাত পৌনে ৯টায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দেলবার হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১০ সালে শাহজাদপুর থানার একটি হত্যা মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আদালত থেকে যাবজ্জীবন কারাদণ্ড পান এবং পরবর্তীতে পলাতক ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলবার হোসেন স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এই বাংলা/এমএস
টপিক

