সুজানগরে যুবনেতা ফজলুর রহমানের পরিবারকে বিএনপি এমপির সমবেদনা

যুবনেতা মরহুম ফজলুর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি সেলিম রেজা হাবিব / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :

 

পাবনার সুজানগরে সদ্য প্রয়াত যুবদল নেতা ফজলুর রহমানের পরিবারকে সমবেদনা জানিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।

রোববার বিকেলে জেলা আইনশৃঙ্খলা মিটিং শেষে এমপি সেলিম রেজা হাবিব সরাসরি ফজলুর বাড়িতে গিয়ে তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি মরহুম ফজলুর সরল চরিত্রের প্রশংসা করে বলেন, “দল একজন খাঁটি কর্মীকে হারাল। এখন থেকে তোমাকে বাবা ও মায়ের ভূমিকা পালন করতে হবে, আর তোমার সন্তানদের বিষয় আমি দেখবো।”

এ সময় উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহম্মদ আলী লান্টু প্রামাণিক, আবুল কালাম আজাদ ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here