সুজানগরে মাহিন্দ্রা ট্রাক্টরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সুজানগরে মাহিন্দ্রা ট্রাক্টরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :


পাবনার সুজানগরে মাহিন্দ্রা ট্রাক্টরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সুজানগর প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, মাহিন্দ্রা ট্রাক্টরের জোনাল ম্যানেজার মনিরুল ইসলাম এবং ডিলার আবুল কালাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সাংবাদিক এম মনিরুজ্জামান, যুবনেতা আব্দুস সালাম প্রামাণিক, ইঞ্জিনিয়ার মোমিন মিয়া, সেলস অফিসার ইমরান ও রিকভারি কর্মকর্তা মোহাম্মদ উল্লাহসহ অন্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে মাহিন্দ্রা ট্রাক্টরের মালিক ও চালকরাও অংশ নেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here