সুজানগরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা

0
40
সুজানগরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :

পাবনার সুজানগর উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুজানগর উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে এবং সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও ড্যাবের সমন্বয়ক ডা. ওয়াসিম খানসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধও সরবরাহ করা হয়।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজ মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here