সিংড়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও কাঁচামাল উদ্ধার, আটক এক

0
24
নাটোরের সিংড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক-১ / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিংড়া উপজেলার বামিহাল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সিংড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল বামিহাল বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়। অভিযানের সময় গ্যারেজের ভেতর থেকে একটি দেশীয় অস্ত্রসহ দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল উদ্ধার করা হয়।

আটক আব্দুল্লাহ পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা এবং তিনি মুকুলের ছেলে বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র তৈরির সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও কাঁচামালসহ আটক ব্যক্তিকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here