নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে বালিবাহী ট্রাকের চাপায় জিসান (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সূর্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান সিংড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা ইসরাফিলের ছেলে। তিনি নানার বাড়িতে থেকে একটি বালিবাহী ট্রাকে হেলপার হিসেবে কাজ করতেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়দের বরাতে জানা গেছে, চালক ফারুকের সঙ্গে জিসান ট্রাকযোগে বালি নিয়ে সূর্যপুর এলাকায় যাচ্ছিল। পথে রাস্তার একটি অংশ নিচু হওয়ায় ট্রাকের চাকা ইট দিয়ে ঠেকানোর নির্দেশ দেন চালক। এ সময় অসাবধানতাবশত ট্রাকটি হঠাৎ সামনে এগিয়ে গিয়ে জিসানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

