সিংড়ায় ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান ছাত্র শিবিরের দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২২ মার্চ) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহমুদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী প্রভাষক সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রকৌশলী বিভাগের সহকারী সেক্রেটারী ইন্জিনিয়ার রেজাউল করিম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আব্দুল হাই সিদ্দিক, নুর মোহাম্মদ সিদ্দিক, আব্দুল মন্নাফ, আব্দুর রহমান, মো. ইউসুফ আলী শেখ, মীর মো. কুতুবুল আলম, তোহা শেখ, ইমরান ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা স্মৃতিচারণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here