সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

0
155
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড / ছবি - সংগৃহীত

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে মহান বিজয় দিবসে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্বরেকর্ড স্থাপন করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে এই প্যারাস্যুটিং সম্পন্ন হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতা এবং বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‘টিম বাংলাদেশ’-এর এই ৫৪ জন প্যারাট্রুপার ১২ হাজার ফুট উচ্চতা থেকে ফ্রি ফল জাম্পে অংশগ্রহণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। সেনাবাহিনী থেকে ৪৬, নৌবাহিনী থেকে ৫, বিমান বাহিনী থেকে ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই প্রদর্শনে অংশ নেন।

বিশেষভাবে, ৪৯ থেকে ৫৪ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ৬ জন শান্তিরক্ষীদের স্মরণে তাদের নাম বুকে ধারণ করে ঝাঁপ দেন। ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান।

এছাড়া তেজগাঁও বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই-পাস্ট প্রদর্শন করে। অনুষ্ঠানটিতে বিশেষ বিজয় দিবস ব্যান্ড শোর আয়োজন করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here