খাগড়াছড়ি প্রতিনিধি :
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে অসহায় ও দরিদ্র ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহ্বান জানান। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে সামাজিক ও নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও লংগদু জোনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।